আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ফিফা বিশ্বকাপ ২০২৬: দুর্দান্ত জয়ে অভিযান শুরু ইউএসএর, ড্র কানাডা-বসনিয়া ম্যাচ

krishna Saha

Published :

FIFA World Cup 2026
WhatsApp Channel Join Now

সুমন্ত দাস, কৃষকসেতু বাংলা : ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে নিজেদের অভিযান শুরু করল স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘ডি’-র ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে পরাজিত করে বড় জয় তুলে নিয়েছে ইউএসএ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মার্কিন দল। দাপুটে এই জয়ের ফলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা।

অন্যদিকে, গ্রুপ ‘বি’-র ম্যাচে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার লড়াই শেষ হয়েছে ১-১ গোলের সমতায়। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে উভয় দলই এক পয়েন্ট করে অর্জন করেছে। ফলে গ্রুপে পরবর্তী ম্যাচগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই দলের কাছেই।

বিশ্বকাপের শুরুতেই স্বাগতিক দুই দেশের ভিন্নধর্মী ফলাফল ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়িয়ে দিয়েছে টুর্নামেন্টের উত্তেজনা। এখন দেখার, পরবর্তী ম্যাচগুলোতে কোন দল নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারে।

See also  'একজনের পিছনে লাগলে আমাদের ১১ জন তেড়ে যাবে', ইংরেজদের হুঁশিয়ারি ভারতীয় প্লেয়ারের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি