আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ,আহত চার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: শনিবার দুপুরে চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে চম্পাহাটি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাজি কারখানার বড় অংশ। অন্তত চারজন গুরুতর জখম হয়েছেন বলে খবর। তাঁদের দুজনের শরীরের অধিকাংশই ঝলসে গিয়েছে। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের কর্মীরা ।

এমন ভয়াবহ বিস্ফোরণের এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।শনিবার ঘড়িতে সময় তখন দুপুর প্রায় ১টা। চম্পাহাটির বাজি কারখানায় কাজ চলছিল। তারই মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে কারখানাটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকা অন্তত দু থেকে তিনবার বিকট শব্দ কানে আসে। তাঁরা সকলে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, অদূরে কারখানার একাংশ ধসে পড়েছে। অ্যাসেবস্টাস টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে চারপাশে। পাশের আরও তিনটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। কারখানায় কাজের মাঝেই বিস্ফোরণ কাণ্ডে ৪ জনের শরীর আগুনে ঝলসে গিয়েছে।আহতরা গৌর গঙ্গোপাধ্যায়, কিষাণ মণ্ডল, রাহুল মণ্ডল। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

তাঁদের বারুইপুর ও কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন দুপুরে বিকট শব্দ কানে আসে অন্তত ২, ৩ বার। তাঁরা বেরিয়ে দেখেন, বাজি তৈরির একটি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। বিধান মণ্ডল নামে একজন ওই কারখানার মালিক। প্রশ্ন উঠছে, ওই বাজি কারখানার লাইসেন্স ছিল কি না। তার তদন্তে নেমেছে বারুইপুর জেলা পুলিশ। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, বিয়েবাড়ির জন্য এখানে বাজি তৈরি হচ্ছিল।আর তার থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  SIR শুনানির নোটিশ যুব তৃণমূল নেতার কাছে, নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে ক্ষোভ!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি