আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গেরুয়া পতাকা আর গেরুয়া আবিরে ঢেকে গেল গোটা গ্রাম

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রামে শুক্রবার সকালে অনুষ্ঠিত হলো বিজেপির বিজয় উৎসব ও বর্ণাঢ্য মিছিল। সকাল থেকেই গ্রামজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। গেরুয়া পতাকা হাতে নিয়ে নাচ, গান, আবির খেলায় মেতে ওঠেন সকলেই।

 

মহা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে গোটা গ্রাম পরিক্রমা করে বিজয় মিছিলটি। ঢাকের তালে তালে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী-সমর্থকরা। একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখও করানো হয় গ্রামবাসীদের। ছোট থেকে বড়, যুবক থেকে প্রবীণ— সকলের অংশগ্রহণে কার্যত উৎসবে পরিণত হয় গোটা এলাকা।

 

এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি শম্পা মাথুর, ৫ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক অজিত সাঁতরা সহ একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থক।
নেতৃত্বদের বক্তব্য, মানুষের সমর্থন ও আশীর্বাদেই এই সাফল্য এসেছে। তাই সেই আনন্দ ভাগ করে নিতেই এই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। মিছিলকে ঘিরে গোটা গোপালবেড়া গ্রাম জুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

See also  আদানি আম্বানির টাকায় মোদীজি প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী ,পরে প্রধানমন্ত্রী হয়েছেন- দাবি সেলিমের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি