আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নকল পায়ের আড়ালে মাদক চক্র,গ্রেফতার দুই বারুইপুরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : নকল পায়ের আড়ালে মাদক চক্র, উদ্ধার তিন কোটি ৬০ লক্ষ টাকার হিরোইন, বারুইপুরে, গ্রেফতার মাসুদ ও আমিনুল।বিধানসভা ভোটের আগে পুলিশের কাছেআবার বড়সড় সাফল্য।

বারুইপুরের কৃষ্ণমোহন বাইপাসে মঙ্গলবার গভীর রাতে হিরোইন পাচারের পর্দা ফাঁস গ্রেপ্তার ২।এক বাইক দ্রুত গতিতে ছুটে চলেছে, চালাচ্ছে আমিনুল গাজী। পেছনে বসে মাসুদ আলী, যার ডান পা নেই। তার জায়গায় একটা নকল পা। বাইকটা দেখে সাধারণ কিছুই মনে হবে, পুলিশ গাড়িটি দাঁড় করাতেই অভিনয় শুরু মাসুদের।

এদিকে পুলিশের কাছে আগেই খবর ছিল,এই বাইকে লুকিয়ে আছে মাদক। বারুইপুর থানার আই সি অর্ধেন্দু দে সরকারের নেতৃত্বে বিশেষ টিম আর SOG টিম মিলে অপেক্ষা করছিল। ঠিক বাইপাসের মোড়ে বাইকটির জন্য।

“থামুন!”পুলিশের এই চিৎকারে আমিনুল প্রথমে পালাতে চায়। কিন্তু চারদিক ঘিরে ফেলে পুলিশ। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ১ কেজি ৮০০ গ্রাম হিরোইন।পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে।এবং এক কেজি ৮০০ গ্রাম উদ্ধার হওয়া হেরোইন বাজেয়াপ্ত করে।ধ্ত দুজনকে বুধবার আলিপুর আদালতে পেশ করা হয়।

See also  বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন করা হলো নিমপীঠে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি