আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডানকুনিতে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৩ , বাস কেটে উদ্ধার চালক।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সোমবার দুপুর দুটো নাগাদ ডানকুনির টি এন মুখার্জি রোডে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাস ও লড়ির।খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডানকুনি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে যাত্রী বাহি বাসটি ২৫ জন যাত্রী নিয়ে চন্ডীতলার দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ডানকুনির টিএন মুখার্জি রোডে।দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমরে মুচরে যায়। আটকে পরে বাসের চালক। ২৫ জন বাস যাত্রীকে উদ্ধারের পাশাপাশি স্থানীয় মানুষ ও পুলিশ বাসের চালক আসনে আটকে থাকা বাস চালক কে বাস কেটে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।খালাসি সহ মোট ৩ জন আহত হয় বলে জানা গেছে পুলিশ সূত্রে। অন্যদিকে লরি ও বাসটিকে আটক করেছে ডানকুনি থানার পুলিশ।

See also  জাতীয় শিক্ষা নীতি ২০২০ প্রতিলিপি পোড়ানোর কর্মসূচি অনুষ্ঠিত।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি