আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

একাধিক দাবি নিয়ে বি এল ও দের ডেপুটেশন কর্মসূচি পালন জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: সারা রাজ্য জুড়ে এস আই আরের কাজ চলছে।আর এই কাজে কয়েক হাজার বি এল ও যুক্ত।তারা কাজ করছে নির্বাচন কমিশনের নিয়ম মেনে। কিন্তু তাদের কাজের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধার সামনে পড়তে হচ্ছে। আর সেই সব সমস্যার সমাধানের জন্য শুক্রবার জয়নগর এক নং বিডিও অফিস বহড়ুতে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিল এই ব্লকের বি এল ওরা।

তাদের দাবী গুলো হল- প্রত্যেক পার্টে একজন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ,আমাদের কাজের জন্য আপাতত অন্তত আংশিক সাম্মানিক প্রদান করতে হবে।প্রত্যেক পার্টে একজন সহযোগী বি এল ও নিয়োগ করতে হবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন ডিউটি সার্টিফিকেট প্রদান করতে হবে। সর্বোপরি কাজের অতিরিক্ত চাপের জন্য অতিরিক্ত সময় দিতে হবে।উল্লেখ্য,জয়নগর এক নং ব্লকে ২৫০ জন বি এল ও হিসাবে কাজ করছে।এদিন তারাজয়নগর এক নং বিডিও শুভদীপ দাসের কাছে তাদের দাবী গুলো তুলে ধরলেন।

এব্যাপারে জয়নগর এক নং বিডিও শুভদীপ দাস বলেন, ওনারা খুব ভালো কাজ করছেন।ওনাদের কাজের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। তার সমাধানের ব্যাপারে ওনারা আমার কাছে লিখিত আকারে জানিয়েছেন। আমি ওনাদের দাবি গুলো গ্রহন করেছি এবং তা উদ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছি। যাতে দ্রুত সমস্যার সমাধান হয় সেটা দেখবো।

See also  মাধ্যমিকে ৬০৫ নম্বর পেয়েও ভর্তি হওয়ার ফর্ম মিললোনা পূর্ব বর্ধমান জেলার রায়না স্বামী ভোলানন্দ বিদ্যায়তনে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি