আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পরিবর্তন যাত্রার ডাক বিজেপির!পহেলা মার্চ থেকে রাজ্যজুড়ে কর্মসূচি, বর্ধমানে সাংবাদিক বৈঠকে ঘোষণা সৌমিত্র খাঁর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিষ্ণুপুর লোকসভার সাংসদ তথা রাজ্য যুব মোর্চার ইনচার্জ Soumitra Khan। উপস্থিত ছিলেন, বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা।
সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান, পশ্চিমবঙ্গ জুড়ে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি গ্রহণ করেছে দল।

তৃণমূল কংগ্রেস সরকারের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন ইস্যুকে সামনে রেখেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
সৌমিত্র খাঁ জানান, আগামী পহেলা মার্চ থেকে রাজ্যজুড়ে ঐতিহাসিক পরিবর্তন যাত্রা শুরু হবে। নয়টি পৃথক স্থান থেকে যাত্রা সূচনা করে মোট ২৩০টি বিধানসভা এলাকা অতিক্রম করার পরিকল্পনা রয়েছে।

পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতেও এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।বিজেপির এই কর্মসূচির মূল স্লোগান হিসেবে তিনি উল্লেখ করেন— “পাল্টানো দরকার তাই বিজেপি সরকার”। তাঁর বক্তব্য, বাংলার গৌরব পুনরুদ্ধার এবং রাজ্যবাসীকে বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, রাজ্যে অপরাধ বৃদ্ধি পেয়েছে এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাদের নামে যিনি ফর্ড কেস দিয়েছিলেন তিনি রাজ্য সভার পদ প্রার্থী!একইসঙ্গে নারী সুরক্ষা, বেকারত্ব এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংসদ।

তিনি বলেন, রাজ্যের যুব সমাজ কর্মসংস্থানের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে—এই বিষয়টিও পরিবর্তন যাত্রার অন্যতম ইস্যু হবে। পাশাপাশি গ্রামীণ ও শহুরে এলাকায় নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি জানানো হবে এই কর্মসূচির মাধ্যমে।

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে। বিভিন্ন দল নিজেদের সংগঠনকে মজবুত করতে এবং জনসংযোগ বাড়াতে একাধিক কর্মসূচি গ্রহণ করছে। সেই প্রেক্ষিতেই বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে।

See also  পুরমাতার উদ্যোগে ৪০টি স্টল নিয়ে পিঠে পুলি উৎসব

বর্ধমানের সাংবাদিক বৈঠক থেকে সৌমিত্র খাঁ স্পষ্ট বার্তা দেন—রাজ্যজুড়ে জনমত গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি চলবে। এখন নজর, পহেলা মার্চ থেকে শুরু হওয়া এই যাত্রা কতটা সাড়া ফেলতে পারে রাজ্যের রাজনৈতিক ময়দানে সেটাই দেখার।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি