আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

২০২৬-এর আগে বিজেপিতে বড়সড় ধাক্কা! পূর্ব মেদিনীপুরে চন্দন মণ্ডলের দলবদল, “পিকচার আভি বাকি হ্যায়”—হুঁশিয়ারি অপার্থিব ইসলামের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় ভাঙনের মুখে পড়ল পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি। দলের আদি ও প্রভাবশালী নেতা তথা জেলা কমিটির সদস্য চন্দন মণ্ডল পদ্ম-শিবির ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। শুক্রবার কলকাতার All India Trinamool Congress-এর সদর দফতর তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী Chandrima Bhattacharya ও দলের মুখপাত্র Kunal Ghosh-এর হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন তিনি।

দলবদলের পরই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির অন্দরে অসন্তোষ ও গোষ্ঠীকোন্দলের জেরেই এই সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। যদিও এ বিষয়ে জেলা বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে মুখ খোলেনি। এদিকে, এই যোগদানকে সামনে রেখে আক্রমণাত্মক সুরে বার্তা দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মহম্মদ অপার্থিব ইসলাম। তিনি বলেন,
“এটা শুধু শুরু। যারা এতদিন ভুল বোঝাবুঝি, প্রলোভন বা ভ্রান্ত প্রচারের শিকার হয়ে অন্য দলে গিয়েছিলেন, তাঁরা আজ বাস্তব বুঝতে পারছেন। উন্নয়নের রাজনীতি, মানুষের পাশে থাকার রাজনীতি একমাত্র তৃণমূল কংগ্রেসই করে। বিজেপির বিভাজনের রাজনীতি মানুষ আর মানছে না”।

তিনি আরও বলেন,“চন্দনবাবুর যোগদান কেবল একটি ট্রেলার মাত্র। সামনে আরও বড় ছবি হয়তো আসবে। ২০২৬-এ বিজেপির ভরাডুবি অবশ্যম্ভাবী। পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান—সব জেলাতেই মানুষ ঘাসফুলের পতাকাতেই আস্থা রাখছে। পিকচার আভি বাকি হ্যায়”! অপার্থিব ইসলামের দাবি, রাজ্যে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে, আর সেই উন্নয়নের সঙ্গেই থাকতে চাইছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা।

“ভোটের আগে আরও বড়সড় চমক অপেক্ষা করছে,”—বলেই রাজনৈতিক জল্পনা আরও উসকে দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, ২০২৬-কে সামনে রেখে এখন থেকেই জমতে শুরু করেছে বঙ্গ রাজনীতির লড়াই। দলবদল ও পাল্টা রাজনৈতিক আক্রমণে আগামী দিনে আরও উত্তাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

See also  ‘রাজভবনের নাম বদল’! তীব্র বিতর্ক—ইতিহাস বিকৃতির অভিযোগে সরব রাজনৈতিক মহল! সমাজে বিভাজন বাড়ে এবং অপ্রয়োজনে উত্তেজনার সৃষ্টি হয়, দাবি পূর্ব বর্ধমান জেলা পরিষদ অধক্ষে- র

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি