
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বিধানসভার নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দিয়ে জোরকদমে ভোটের প্রচারে নেমে পড়েছে শাসক তৃনমূল কংগ্রেস।মঙ্গলবার রাতে জয়নগর বিধানসভার বিদায়ী বিধায়ক তথা এবারের তৃনমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাসের সমর্থনে বিশাল পথসভা হয়ে গেল বকুলতলা থানার গড়দেওয়ানি পঞ্চায়েতের প্রিয়নাথের মোড়ে।
এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার তৃনমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাস,জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক,জয়নগর বিধানসভার তৃনমূল কংগ্রেসের কনভেনর দিলীপ জাতুয়া,তৃনমূল কংগ্রেসের সুবক্তা প্রতিকূর রহমান,গড়দেওয়ানি পঞ্চায়েতের প্রধান সহায়ক হারুন রশীদ মোল্লা,গড়দেওয়ানি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সাহাবুদ্দিন শেখ,জয়নগর দু নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেলিম শেখ, বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহায়ক নুরহোসেন গাজী সহ আরো অনেকে।
এদিনের সভার সঞ্চালনা করেন হারুন রশীদ মোল্লা।এদিন জয়নগর এলাকার গত দশ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন প্রার্থী।তাছাড়া বাকী থাকা কাজগুলো কবে শেষ হবে তাও তুলে ধরলেন তিনি।সাংসদ প্রতিমা মন্ডল রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন।
সমালোচনা করেন এস আই আরে মুসলিম সমাজের নাম বাদ দেওয়ার বিষয়ে।প্রতিকূর রহমান বামপন্থার সাথে তৃনমূল সরকারের তফাত তুলে ধরেন।এই সরকার মানুষের পাশে থেকে কিভাবে একাধিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, যুবসাথীর ফলে সাধারণ মানুষ কতটা উপকৃত তার ব্যাখা করেন।বৃষ্টি উপেক্ষা করে এদিনের সভায় মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতন।











