আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সন্দেশখালী : এবার
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সন্দেশখালিতে গ্রেপ্তার এক যুবক।প্রথমে প্রেম, পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ। পরে ওই কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগকে চাঞ্চল্য তৈরি হয়েছে।

কিশোরীর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর তার পরে তদন্তে নেমে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩২ বছরের ওই যুবকের নাম রশিদুল মোল্লা, বাড়ি সন্দেশখালি থানা এলাকায়। ওই এলাকাতেই থাকে ওই কিশোরী। গত ছ’মাস আগে ওই নাবালিকার সঙ্গে পরিচয় হয় তার।

ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরির চেষ্টা করে যুবক। একসময় কিশোরীও আর আপত্তি করেনি বলে খবর। অভিযোগ, ওই যুবক ঐ নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। কিন্তু বেশ কিছুদিন ধরে ওই যুবক কিশোরীর সঙ্গে যোগাযোগ রাখতে চাইছিল না বলে অভিযোগ। বিয়ে করাও সম্ভব নয় বলে ওই যুবক জানিয়ে দেয় বলে অভিযোগ।

আর প্রতারিত হয়েছে বুঝতে পেরে ঐ নাবালিকা পরিবারের কাছে গোটা ঘটনা জানায়।তার পরেকালবিলম্ব করেনি নাবালিকার পরিবার। মঙ্গলবার ওই নির্যাতিতার পরিবারের তরফে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে জেলেখালি এলাকা থেকে গ্রেপ্তার করেছে।বুধবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
­

See also  তৃণমূলের প্রভাবশালী নেতা,মন্ত্রী ও বিধায়কঘনিষ্ট জিন্নার আলীকে আটক করলো ইডি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি