আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হাতের কাজে শহর কলকাতাকে মাতাছে জয়নগরের এক যুবক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: হাতে ছোটা ভীম–মোটা পাগলু, মাতাচছে গ্রাম থেকে শহর জয়নগরের এক যুবক।গ্রামের মাটির গন্ধ মেখে বড় হতে হতে স্বপ্ন দেখেছিলেন জয়নগরের শিবনাথ হালদার। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের গৌড়েরহাট রায়নগর গ্রামের এক যুবক আজ নিজের নিখুঁত হাতের কাজ দিয়ে কলকাতা শহরের বিভিন্ন জন্মদিনের পার্টি, অন্নপ্রাশন, বিবাহ অনুষ্ঠান এবং নানা সামাজিক অনুষ্ঠানে আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছে।

ছোটা ভীম, মোটা পাগলু, ডোরেমন, স্পাইডারম্যান— শিশুদের প্রিয় সব চরিত্র যেন তার হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠছে।ছোটবেলা থেকেই আঁকিবুঁকি, কাগজ কেটে বিভিন্ন মডেল বানানো আর রঙ নিয়ে কাজ করার প্রতি অদ্ভুত টান ছিল শিবনাথের। আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল না হলেও স্বপ্ন দেখা বন্ধ করেনি। ধীরে ধীরে নিজে নিজেই শিখেছেন ফাইবার, থার্মোকল, কাপড় ও রঙ ব্যবহার করে বড় বড় চরিত্রের মূর্তি ও কস্টিউম বানানো। প্রথমদিকে পাড়ার ছোটখাটো অনুষ্ঠানে কাজ করলেও এখন তার তৈরি চরিত্র ছাড়া অনেক জন্মদিনের পার্টিই যেন অসম্পূর্ণ থেকে যায়।

কলকাতার বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এখন নিয়মিত যোগাযোগ রাখে শিবনাথের সঙ্গে। বিশেষ করে শিশুদের থিম পার্টিতে তার তৈরি কার্টুন চরিত্রের চাহিদা ব্যাপক। শুধু মডেল নয়, তিনি নিজেই অনেক সময় চরিত্রের পোশাক পরে অনুষ্ঠানে উপস্থিত থাকেন, যা শিশুদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।তবে শিবনাথের সাফল্যের আসল গল্পটা শুধু ব্যক্তিগত নয়। তার এই কাজকে কেন্দ্র করে গ্রামের আরও কয়েকজন যুবক-যুবতী আজ নিয়মিত আয়ের পথ খুঁজে পেয়েছেন।

কেউ রঙের কাজ করেন, কেউ কাটিং-সেলাই, কেউ আবার মডেল তৈরিতে সাহায্য করেন।ফলে একধরনের ছোট কুটির শিল্পগোষ্ঠী গড়ে উঠেছে এই গ্রামেই।এ ব্যাপারে শিবনাথ বলেন,শহরে কাজ করতে এসে বুঝেছি, প্রতিভা থাকলে গ্রামের ছেলে হয়েও বড় কিছু করে দেখানো যায়। তার স্বপ্ন, একদিন নিজের একটি বড় ওয়ার্কশপ খুলে আরও বেশি মানুষকে কাজের সুযোগ করে দেওয়া।গ্রামের মাটিতে দাঁড়িয়েই স্বপ্ন ছোঁয়ার এই গল্প আজ অনেক তরুণের জন্য অনুপ্রেরণা।আর সে তার স্বপ্ন পূরণ করুক এটাই চায় জয়নগরের মানুষ।

See also  মধ্যমগ্রামের গরিব চাষি বাড়ি কন্যার উচ্চমাধ্যমিকের অভূতপূর্ব সাফল্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি