আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোটের পরও রাজ্যে থাকবে বিপুল কেন্দ্রীয় বাহিনী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কলকাতা:- নির্বাচন ঘিরে রাজ্যে অশান্তির আশঙ্কায় বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শুধু ভোটের আগে বা ভোটের দিন নয়, ফল ঘোষণার পরেও রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার জারি হওয়া কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোট পরবর্তী পরিস্থিতি সামাল দিতে অন্তত ৫০ হাজার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে। ইভিএম ও স্ট্রং রুমের নিরাপত্তার জন্যই প্রায় ২০০ কোম্পানি বাহিনী মোতায়েন রাখা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আরও বাহিনী রাখা হবে বলেও জানানো হয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমাগত অশান্তির খবর সামনে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিশেষ করে মালদহের কালিয়াচকের ঘটনাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজে যাওয়া জুডিশিয়াল অফিসারদের কালিয়াচক-২ বিডিও অফিসে আটকে রাখা হয়েছিল, আর সেই সময় পুলিশি উপস্থিতি ছিল না বলেও দাবি উঠেছে।

এই ঘটনায় সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক, রাজ্যের ডিজিপি ও মুখ্যসচিবকে শোকজ করা হয়েছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই নামিয়েছে এনআইএ। এরই মধ্যে সন্দেহভাজন এক মিম নেতাকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সব মিলিয়ে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশনের এই কড়া পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

See also  SIR হিয়ারিংয়ের নামে হয়রানির অভিযোগে কার্জন গেটে গণ ডেপুটেশন, জমিয়েত উলেমা-হিন্দের উদ্যোগে প্রতিবাদ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি