আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আমন চাষীদের খুশির বার্তা দিলেন ব্লকের কৃষি অধিকর্তা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা:- রায়না:– বর্ষা দেরিতে আসার কারণে আমন ধান চাষ করতে গিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। বৃষ্টি হলেই তবে চাষ হবে বলছেন কৃষকরা। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দু নম্বর ব্লকের আমন ধানের ট্রান্সপ্লান্টিং এর টার্গেট ছিল ১৮৫০০ হেক্টর। তার মধ্যে দশ শতাংশ জমিতে ট্রান্সপ্লান্টিং হয়েছে। যারা সাবমারসিবল এর সুবিধা পাচ্ছেন তারা যাতে সাবমারসিবল এর জলেই ট্রান্স প্লান্টিং সেরে ফেলেন তারি বার্তা দিলেন রায়না দুই নম্বর ব্লকের ADA ডক্টর অভিজিৎ দোয়ারী।

 

 

 

অন্যদিকে ডি ভিসি থেকে ২২ শে জুলাই জল ছেড়েছে। তাই কিছুদিনের মধ্যে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে ট্রান্সপ্লান্টিং হয়ে যাবে বলেই আশাবাদী তিনি। আর যারা ধান গাছ রোপন করতে পারবে না তাদের জন্য বাংলা শস্য বীমা দপ্তর থেকে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে যে, আগামী ১৮ আগস্ট এর মধ্যে যে সকল কৃষকরা চাইছেন তারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন এবং তার জন্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। এমনটাই জানালেন রায়না দুই নম্বর ব্লকের ADA ডক্টর অভিজিৎ দোয়ারী।

 

See also  নতুন প্রজন্মের কৃষকদের দিশা দেখাচ্ছে উপপ্রধান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি