আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুষ্পা জ্বরে আক্রান্ত সিনেমা প্রেমী জনতা ( প্রথম )

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পুষ্পা জ্বরে আক্রান্ত সিনেমা প্রেমী জনতা (রথীন রায়)

শহর বর্ধমান থেকে দুর্গাপুর, কাটোয়া থেকে কালনা দুটো ডায়লগ খুব জনপ্রিয় হয়েছে ; *ফ্লাওয়ার সামযা কিয়া ; ফায়ার* ! সোশ্যাল মিডিয়া তোলপাড় *ঝুকেগা নাহি শালা* ! দক্ষিণী তারকা অল্লু অর্জুন বর্তমানে *পুষ্প: দ্য রাইজ*-এর সাফল্য উপভোগ করছেন ! ভক্তরা অল্লুর ‘পুষ্পা’ স্টাইল খুব পছন্দ করেছেন ! জোমাটোর একটি বিজ্ঞাপন সামনে এসেছে, যেখানে অল্লুকে দেখা গিয়েছে ‘পুষ্পা’ মেজাজে ! তবে এই বিজ্ঞাপনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া ! কিছু অনুরাগী প্রশংসা করেছেন, তেমনই সমালোচনাও হয়েছে বিজ্ঞাপনটি নিয়ে ! ভাবছেন কী আছে সেই বিজ্ঞাপনে ? জোমাটোর তরফে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে অল্লু অর্জুন একজন ভিলেনকে মারতে !

আর ভিলেন অল্লুর ঘুষি খেয়ে মাটিতে পড়ে যান, তবে এই পড়ে যাওয়াই দেখানো হয়েছে স্লো মোশনে ! ভিলেন বলছে, *বানি, তুমি কি তাড়াতাড়ি আমাকে ফেলে দিতে পারো না* ! আর অল্লু বলছে, *এটা দক্ষিণের সিনেমা, এখানে এভাবেই দেখানো হয়* ! সাথে সাথে ভিলেন জানান, ‘কিন্তু আমার তো খিদে পেয়েছে, নীচে পড়তে পড়তে সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে ! আর তখনই শুরু হয় জোমাটোর কিছু ট্যাগ লাইন ! আর এই বিজ্ঞাপন দেখেই খচে লাল নেটপাড়ার বড় একটা অংশ ! তাঁদের দাবি এই বিজ্ঞাপনে জোমাটো আর অল্লু অপমান করেছেন দক্ষিণের সিনেমাকে !

কমেন্ট সেকশনে কেউ যেমন *পুষ্পা বয়কট করার কথা বলেছেন*, তেমনই কেউ আবার জোমাটোর আনইনস্টল করে দেওয়ার কথাও বলেছেন ! প্রসঙ্গত, সাফল্যের পর সম্প্রতি ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহেও ! তবুও হলে যাচ্ছেন লোক সিনেমা দেখতে ! *গোটা বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি* ! ‘পুষ্পা’ জ্বরে কাঁপছে গোটা দেশ ! বাইরের তারকারাও নিয়ে ফেলেছেন *পুষ্পা চ্যালেঞ্জ* ! পুষ্প রাজ (আল্লু অর্জুন) তিরুপতির অবশিষ্ট বনে লাল চন্দন কাঠের অবৈধ ব্যবসায় শ্রমিক …..

দ্বিতীয় পাঠ আসছে শীঘ্রই…..

See also  এবার মুম্বইয়ের রেল লাইন থেকে উদ্ধার সুন্দরবনের এক পরিযায়ী শ্রমিকের দেহ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি