আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অনুষ্ঠিত হতে চলেছে রোজগার মেলা বা স্কিল মেলা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বালুরঘাট: ১৮ আগস্ট বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে রোজগার মেলা বা স্কিল মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক জব প্রোভাইডার ও সংস্থা এই মেলায় অংশ নেবেন। এই মেলায় দক্ষিণ দিনাজপুর জেলা, পার্শ্ববর্তী জেলা এবং উত্তরবঙ্গের চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের যোগদানের আহ্বান জানান,কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।


সোমবার এক ভিডিও বার্তায় সুকান্ত মজুমদার বলেন, মেলায় একশোরও বেশি কোম্পানি অংশ নিতে পারে। বিভিন্ন সংস্থার স্টলে চাকরিপ্রার্থীদের দক্ষতা ও সক্ষমতা যাচাই করে উপযুক্ত ক্ষেত্রে নিয়োগের সুযোগ তৈরি হবে। দক্ষিণ দিনাজপুরকে রোজগার মেলার জন্য বেছে নেওয়ায় কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্ট ও এন্টারপ্রেনিয়রশিপ মন্ত্রী জয়ন্ত চৌধুরীকে ধন্যবাদ জানান তিনি।


সুকান্ত মজুমদার আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনে প্রায় এক কোটি চাকরিপ্রার্থী যুবক-যুবতীকে AI-সহ আধুনিক প্রযুক্তির দক্ষতায় প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের রোজগার মেলার মাধ্যমে যুব সমাজের দক্ষতা বাড়বে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

See also  মুখ্যমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ! শান্তনু ঠাকুরকে ক্ষমা চাইতে হবে— বিজেপিকে ধিক্কার তৃণমূলের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি