আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ, ‘ডিম থেরাপি’—চাঞ্চল্য জয়নগর মজিলপুরে

krishna Saha

Published :

Jaynagar
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রাজনৈতিক পালা বদলের পর জয়নগর মজিলপুরে এক তৃণমূল যুব নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। রবিবার রাতে টাকা ফেরতের দাবিতে ওই নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকার একদল বাসিন্দা। বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতার উপর ‘ডিম থেরাপি’ দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, জয়নগর মজিলপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মিত্রপাড়ার বাসিন্দা সুনীল মণ্ডলের জয়নগর ব্যানার্জি পাড়া মূলদিয়া মোড়ে একটি হোটেল রয়েছে।

২০২৪ সালে পুরনো বিল্ডিং ভেঙে নতুন করে দোতলা ভবন তৈরির কাজ শুরু করেন তিনি। সুনীলবাবুর দাবি, পৌরসভার নিয়ম মেনে প্রয়োজনীয় চার্জ দেওয়ার পরেও জয়নগর মজিলপুর টাউন তৃণমূল কংগ্রেসের যুব নেতা এবং তৎকালীন জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লসের সভাপতি স্মরণজিৎ চ্যাটার্জি (পার্কার) তার নির্মাণকাজে বাধা সৃষ্টি করেন।সুনীল মণ্ডলের অভিযোগ, বিল্ডিং তৈরির কাজ চালিয়ে যেতে তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়েছিল।টাকা না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার কথাও বলা হয় বলে তাঁর দাবি। পরে একাধিকবার অনুরোধের পর ১৫ হাজার টাকায় বিষয়টির ‘রফা’ হয়। অভিযোগ, ওই টাকা দেওয়ার প্রায় এক মাস পর তাঁকে ঢালাইয়ের কাজ করতে দেওয়া হয়।তবে সেই সময় শাসক দলের নেতার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি বলে দাবি সুনীল মণ্ডলের।

তাঁর অভিযোগ,রাজ্যে সরকার পরিবর্তনের পর তিনি একাধিক বার ওই ১৫ হাজার টাকাফেরত চাইলেও টাকা ফেরত দেওয়া হয়নি।এরপর রবিবার রাতে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে স্মরণজিৎ চ্যাটার্জির পৌরসভার দু নং ওয়ার্ডের বাড়ির সামনে বিক্ষোভ দেখান সুনীল মণ্ডল। বিক্ষোভের মধ্যেই নেতার উপর কয়েকটি ডিম ছোড়া হয় বলে অভিযোগ।পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত স্মরণজিৎ চ্যাটার্জি সুনীল মণ্ডলের কাছ থেকে নেওয়া ১৫ হাজার টাকা ফেরত দেন বলে দাবি বিক্ষোভকারী দের। পাশাপাশি, অন্যদের কাছ থেকে নেওয়া টাকা থাকলে সেগুলিও ফেরত দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন বলে বিক্ষোভকারীদের দাবি।যদি ও গোটা ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি তৃণমূল যুব নেতা স্মরণজিৎ চ্যাটার্জি।

See also  প্রখর তাপদহের মধ্যেই রক্তদান শিবির জয়নগরে

অভিযোগকারী সুনীল মণ্ডল বলেন, “ক্ষমতায় থাকাকালীন জোর করে আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হয়ে ছিল। সরকার পরিবর্তনের পরে সাধারণ মানুষের চাপে সেই টাকা ফেরত পেলাম।এলাকার মানুষ পাশে না দাঁড়ালে হয়তো আমার টাকা ফেরত পেতাম না। তাঁদের ধন্যবাদ।”ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি