আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আব্দুল হাফিজের বাড়িতে গিয়ে দোষীদের গ্রেফতারের জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে বিজেপি নেতা আশুতোষ রাঙ্কা, রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়ে সরব সিপিএম নেতা শতরূপও

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঁকুড়ার ইন্দাসে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, মারধোর ও তাঁর বাবাকে খুনের ঘটনায় সোমবার সকালে মৃতের বাড়িতে গিয়ে তাঁদের পাশে থাকার আস্বাস দিয়েছিলেন এসএফআই এর রাজ্য নেতৃত্ব। এবার মৃতের বাড়িতে গিয়ে দোষীদের সকলকে গ্রেফতারের জন্য পুলিশকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিলেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা। সোমবার দুপুরে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বে সিজেপির একটি প্রতিনিধিদল ও সিপিএম নেতা শতরূপ ঘোষ মৃতের বাড়িতে যান।

মৃতের ছেলে বিজেপি কর্মী শেখ আব্দুল হাফিজের সঙ্গে দেখা করে তাঁর সঙ্গে কথা বলেন তাঁরা। পরে আশুতোষ রাঙ্কা অভিযোগের সুরে বলেন, ” ঘটনার দিন পুলিশের যে ভূমিকা ছিল তাতে স্পষ্ট ইন্দাস থানার পুলিশ বিজেপির গুন্ডাদের সঙ্গে যুক্ত রয়েছে । অভিযোগ দায়েরের পরে এখনো অভিযুক্তরা সকলে গ্রেফতার হয়নি। আগামী ১০ দিনের মধ্যে দোষীদের সকলকে গ্রেফতার করতে হবে। যদি তা না হয় তাহলে সিজেপি কর্মীরা জেলা কার্যালয় ঘেরাও করবে”। আশুতোষ রাঙ্কার বক্তব্যের রেশ টেনে সিপিএম নেতা শতরূপ ঘোষ এ রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়ে কড়া সমালোচনা করেন। তাঁর দাবি মাত্র ৩ মাস সরকার বদলেছে। কিন্তু শিক্ষার এই হালের জন্য বিগত ১৫ বছর দায়ী। তারপরেও শিক্ষা নিয়ে প্রশ্ন তোলা আব্দুল হাফিজের বাড়িতে বিজেপি কর্মীদের হামলার অর্থ বিজেপি চায়না এ রাজ্যে শিক্ষার বেহাল অবস্থা ঠিক হোক”।

See also  প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ফল গাছের চারা তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি