কলকাতা, ২৬ জুলাই: সাতাশ বছর আগের সেই হাড়কাঁপানো শীত। ভারতের মাটিতে নিঃশব্দে ঢুকে পড়েছিল পাকিস্তানি আর্মি ও অনুপ্রবেশকারীরা। টার্গেট ছিল কাশ্মীর থেকে লাদাখকে বিচ্ছিন্ন করা। কিন্তু শত্রুদের সেই ব্লু-প্রিন্ট নিজেদের বুকের রক্ত দিয়ে ভেস্তে দিয়েছিলেন ভারতের ৫২৭ জন বীর সন্তান।

২২ দিন ধরে অকথ্য নির্যাতনের পর ক্যাপ্টেন সৌরভ কালিয়ার ছিন্নভিন্ন দেহ ফেরত আসা থেকে শুরু করে বাংলার ছেলে কণাদ ভট্টাচার্যের ৫২ দিন বরফের তলায় চাপা পড়ে থাকার সেই কান্নাভেজা ইতিহাস শুনলে আজও আমরা শিউরে উঠি। ক্যাপ্টেন বিক্রম বাত্রার ‘ইয়ে দিল মাঙ্গে মোর’ হুঙ্কার আর বোফর্স কামানের গর্জনে কীভাবে ছিনিয়ে আনা হয়েছিল অপারেশন বিজয়ের সেই ঐতিহাসিক জয়? ১৯৯৯ সালের কার্গিলের রক্তঝরা ময়দান থেকে আজকের
‘অপারেশন সিঁদুর’—এই ২৭ বছরে কতটা বদলেছে ভারতীয় সেনা? মোদি সরকারের হাত ধরে আজ কীভাবে স্বনির্ভর ও আধুনিক হয়ে উঠছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা? বীর শহিদদের রক্তে লেখা শৌর্যের ইতিহাস ও বর্তমানের শক্তিকে ফিরে দেখতেই বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কার্গিলের জয়গাথা’, ২৬ জুলাই, ২০২৬, রবিবার রাত ১০ টায়।











