আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রধান নির্বাচনকে ঘিরে উত্তপ্ত জি প্লট!ঘর আসবাবপত্র ভাঙচুর, আতঙ্কে গ্রামবাসীরা।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,পাথরপ্রতিমা : পাথরপ্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গোবর্ধনপুর কোস্টাল থানার অন্তর্গত বিভিন্ন এলাকা। অভিযোগ, দুষ্কৃতীদের তাণ্ডবে ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি, আসবাবপত্র ও অন্যান্য সম্পত্তি। ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।উল্লেখ্য, জি প্লট গ্রাম পঞ্চায়েতের প্রধান কয়েকদিন আগে প্রয়াত হওয়ায় পদটি শূন্য হয়ে পড়ে। সেই শূন্যপদ পূরণের লক্ষ্যে সোমবার ভোটাভুটির মাধ্যমে পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হন।


স্থানীয় সূত্রের দাবি, প্রধান নির্বাচনের পরই এলাকায় অশান্তির সূত্রপাত হয়। একাধিক জায়গায় ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে এই ঘটনার জন্য ঠিক কারা দায়ী, তা এখনও স্পষ্ট নয়।ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়, বিজেপির লোকজন তাদের ৮ জন পঞ্চায়েত সদস্য সহ সমর্থকদের ঘর ভাঙচুর করেছেন, তাদের সদস্য সমর্থকরা বাড়ি ফিরতে পারছে না। অন্যদিকে বিজেপির মন্ডল সভাপতি প্রদীপ কুমার দাস বলেন,এটি সম্পূর্ণ সাজানো এবং তৃণমূলের নাটক,এটা তৃণমূলের কার্তিক মাইতি এবং নুর ইসলামের দুটি গোষ্ঠীর গোষ্ঠীদ্বন্দ্বের ফল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী এবং ঋতব্রতরগোষ্ঠী নিজেদের মধ্যে মারামারি করে এই ঘর ভাঙচুর করেছে।

২০২১ সালে যেভাবে বিজেপির ঘর ভাঙচুর করেছিল ওই তৃণমূল সেই আতঙ্ক এখনও পর্যন্ত বিজেপির মধ্যে রয়েছে, তাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তবে উভয় পক্ষই প্রকাশ্যে মিডিয়ার সামনে মুখ খুলতে চাননি। উভয় পক্ষের দাবি তাদের সমর্থকরা এই ঘটনার সঙ্গে জড়িত নয়।ঘটনার প্রকৃত কারণ এবং কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

See also  খন্ডঘোষে দ্বিতীয় ধাপে শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি