আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু মায়ের, শোকের ছায়া এলাকায়

krishna Saha

Published :

Kalna Sub-divisional Hospital
WhatsApp Channel Join Now

শক্তিগড় :-মেয়ের বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি। সাপের ছোবলে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বলাগড় থানার অন্তর্গত শক্তিপুর এলাকায়। মৃতার নাম দুর্গা সরকার (৬১)। তাঁর বাড়ি নদীয়া জেলার শান্তিপুর থানার গয়েশপুর হাটতলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।


শুক্রবার সকালে বাড়ির বাথরুমে যাওয়ার সময় আচমকাই একটি সাপ তাঁকে ছোবল মারে। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  আসানসোল আদালতে যাবার পথে শক্তিগড়ে ডালপুরি আর লিকার চা খেলেন অনুব্রত - তাঁকে দেখে দলের কর্মীরা দিলেন জয় বাংলা শ্লোগান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি