আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আন্তর্জাতিক যোগ দিবসে গুরুবন্দন যোগা এন্ড আকুপ্রেসার ইনস্টিটিউটের সফলতা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মধ্যমগ্রাম : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সক্রিয় উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস ২১ জুন ২০২৬ সাড়ম্বরে পালিত হলো। উত্তর ২৪ পরগনা জেলা এর ব্যতিক্রম নয়। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত মধ্যমগ্রাম গুরুবন্দন যোগা ও অ্যাকুপ্রেসার ইনস্টিটিউট যোগের প্রচারে সক্রিয় ভূমিকা পালন করে সংস্থার কর্ণধার ডালিয়া ভৌমিক ঘোষ ও তার ট্রেনাররা বারাসাত স্টেডিয়ামে, জেলাশাসক এবং বারাসাতের

বিধায়ক এর উদ্যোগে যে বিশাল যোগ সমারোহের আয়োজন করা হয় তার প্রধান ভূমিকায় থাকেন। এছাড়াও ইনস্টিটিউটের ট্রেইনাররা সফলতার সঙ্গে বারাসাত থানা ,মধ্যমগ্রাম থানা ,বারাসাত ইলেকট্রিক অফিস, ভারত সরকারের কোল ইন্ডিয়া ভবন, রেলওয়ে শিয়ালদহ ডিভিশন ,বারাসাত হৃদয়পুর মধ্যমগ্রাম এর বিভিন্ন সামাজিক সংগঠন এর সকলকে যোগব্যায়াম প্রানায়াম এর মাধ্যমে সুস্থ থাকার অনুশীলন করান ।সমস্ত অনুষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য উত্তর ২৪ পরগনা জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া, বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জী , এডিশনাল এসপি উত্তর ২৪ পরগনা,

বারাসাত থানার আইসি সৌম্য দে, মধ্যমগ্রাম থানার আইসি ত্রিদিব প্রামানিক, ইস্টার্ন রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার রাজীব সাক্সেনা, কোল ইন্ডিয়া সিইও বি সাইরাম, গুরু বন্দন ইনস্টিটিউট এর কর্ণধার ডালিয়া ভৌমিক ও তার বিরাট টিম দের যোগাভ্যাসের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুশীলন শেষে তার হাতে সার্টিফিকেট তুলে দেন তার প্রশিক্ষণ এবং প্রেরণার স্বীকৃতি স্বরূপ এবং গুরুবন্দন যোগা ও আকুপ্রেসার ইনস্টিটিউটের ভবিষ্যত শ্রীবৃদ্ধি কামনা করেন। এছাড়াও ইনস্টিটিউট এর ৫০ জন স্টুডেন্ট ও মেম্বার রা রেড রোডে নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারী এর উপস্থিতি তে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি মধ্যমগ্রাম এ শতাধিক মানুষের সমাগমে যোগ অনুশীলন করিয়ে ভারত সরকার এর আয়ুশ মন্ত্রক এর স্বীকৃতি অর্জন করে। গুরুবন্দন আগামীদিনে সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে।

See also  যোগ দিবসের অনুষ্ঠানে হাজিরা বাধ্যতামূলক নয়, হাইকোর্টে লিখিত আশ্বাস রাজ্যের; স্বস্তিতে সরকারি কর্মীরা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি