আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জয়ের উচ্ছ্বাসে শুরু ভারতের, পাকিস্তানকে হারিয়ে ইতিহাস বজায় রাখল টিম ইন্ডিয়া

krishna Saha

Published :

India begins on a high note; Team India makes history by defeating Pakistan.
WhatsApp Channel Join Now

সুমন্ত দাস , কৃষকসেতু :- আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বহুল প্রতীক্ষিত এই ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই দাপট দেখিয়ে পাকিস্তানকে ৬৪ রানে পরাজিত করল টিম ইন্ডিয়া।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১৭০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা। মাত্র ৪৪ বলের ইনিংসে ছিল একাধিক মনোমুগ্ধকর বাউন্ডারি, যা ভারতের বড় স্কোর গড়ার ভিত তৈরি করে দেয়। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের চাপে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১০৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

বল হাতে ভারতের জয়ের নায়ক হয়ে ওঠেন দীপ্তি শর্মা। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০ রান খরচ করে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচের সেরার পুরস্কারও ওঠে দীপ্তির হাতেই। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে আরও একবার জয়ের ধারা অব্যাহত রেখে মহিলা টি-২০ বিশ্বকাপের অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। এই জয় নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে আগামী ম্যাচগুলির আগে।

See also  খেলার মাঠেই গড়ে উঠুক আগামী সমাজ — মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পূর্ব বর্ধমানে কবাডি দল নির্বাচন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি