আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মালদা জেলা পরিষদে ‘সিন্ডিকেট রাজ’ ও টেন্ডার দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছে লিখিত নালিশ বিজেপির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মালদা :-মালদা জেলা পরিষদে দীর্ঘদিন ধরে সিন্ডিকেট রাজ ও টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলো বিজেপি। তৃণমূল পরিচালিত জেলা পরিষদে সাধারণ ঠিকাদাররা সরাসরি কাজ পান না বলেই অভিযোগ। বরং শাসকদলের আশ্রিত কিছু সিন্ডিকেট গোষ্ঠী সমস্ত কাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পরে মোটা অঙ্কের “কাট মানি” নিয়ে সেই কাজ বাজারে বিক্রি করে দেয় বলে দাবি বিজেপির জেলা পরিষদ সদস্যদের।

 

 

অভিযোগ, মালদা জেলা পরিষদে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম চলছে। কাজ পাইয়ে দেওয়ার নামে ১২ থেকে ২২ শতাংশ পর্যন্ত কাট মানি নেওয়া হচ্ছে। এর ফলে প্রকৃত ঠিকাদারদের পক্ষে সঠিকভাবে কাজ করা সম্ভব হয় না এবং অধিকাংশ কাজই কয়েক মাসের মধ্যেই বেহাল হয়ে পড়ছে বলে দাবি বিরোধীদের। বিজেপির অভিযোগ, বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির সঙ্গে জেলা পরিষদের কিছু সদস্য, সভাধিপতি, কর্মাধ্যক্ষ এবং কয়েকজন আধিকারিক জড়িত বলেও দাবি করা হয়েছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

এই ইস্যুতে মালদা জেলা পরিষদের চার বিজেপি সদস্য লিখিতভাবে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে অভিযোগ জানিয়েছেন। তাঁদের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের সহ-সভাপতি তথা তৃণমূল নেতা এটিএম রফিকুল বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই অভিযোগ তোলা হচ্ছে”। ঘটনাকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানউতোর। এখন প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

See also  রায়না এবং খণ্ডঘোষ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী বাসুদেব খাঁ এবং অসীমা রায়ের সমর্থনে বিশাল পথসভা আয়োজন করা হয়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি