আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রচণ্ড গরমে পথচলতি মানুষের পাশে সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতি!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমানঃ-রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে গরমের দাপট। তীব্র তাপপ্রবাহে নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে রাস্তায় বের হওয়া পথচলতি মানুষ ও শ্রমজীবী মানুষের কষ্ট আরও বেড়েছে এই দাবদাহে। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে পথযাত্রীদের পাশে দাঁড়াল সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতি। সমিতির উদ্যোগে শুক্রবার বর্ধমান সদরঘাট এলাকায় আয়োজন করা হয় জলছত্র কর্মসূচির।

 

 

এদিন রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় জল। পাশাপাশি গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে পথচলতি মানুষদের জল পান করানোর ব্যবস্থাও করা হয়। কর্মসূচিকে ঘিরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। বহু মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানান। এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি সমিতির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “বর্তমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন। প্রচণ্ড গরমে সাধারণ মানুষকে সামান্য স্বস্তি দেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তাহলে মানবিকতার বন্ধন আরও দৃঢ় হবে”।

 

 

সমিতির সদস্যরা জানান, মানুষের সেবাই তাঁদের প্রধান লক্ষ্য। শুধু ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নয়, সমাজের প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছেন তাঁরা। আগামী দিনেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন উদ্যোক্তারা। প্রচণ্ড গরমের মাঝে এই ছোট্ট মানবিক উদ্যোগ পথচলতি মানুষের মুখে হাসি ফোটায় এবং সমাজের প্রতি দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে।

See also  সাধারণ ধর্মঘটের সমর্থনে ভাতাড়ে বামেদের প্রচার কর্মসূচি, মিছিল ও পথসভা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি