আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মকর সংক্রান্তিতে জন সমুদ্রে জন প্লাবন গঙ্গাসাগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,গঙ্গাসাগর: কনকনে ঠান্ডার মধ্যেই পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে সাগর সঙ্গমে পুণ্য অর্জনের মহাসমাগম। মহা সমুদ্রের চেহারা নিলো গঙ্গা সাগর।বুধবার ভোররাত থেকেই গঙ্গাসাগরের তটে লাখো লাখো মানুষের ভিড়। হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢল নেমেছে পুণ্যার্থীদের। কথায় আছে ‘সব তীর্থ বারবার,গঙ্গাসাগর একবার’। আর তাকে পাথেয় করেই যেন সাগরের জলে পুণ্যডুব দিচ্ছেন লাখ লাখ ভক্তরা।

ভোর থেকে শুরু হওয়া এই শাহিস্নানকে কেন্দ্র করে সাগরতট এখন শুধুই জনসমুদ্র, জনপ্লাবন।স্নানের পাশাপাশি কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন চোখে পড়ছে। তিল ধারণের জায়গা নেই মন্দির চত্বরেও। ভিড় সামলাতে মেলা চত্বরে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ ও ভলান্টিয়ার। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে কড়া নজরদারি। বিশেষ করে স্নানঘাটে কোনো রকম দুর্ঘটনা এড়াতে সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌবাহিনী জলপথে নিরন্তর টহল দিচ্ছে।মেলার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা।

আকাশপথ থেকে শুরু করে জলপথ, গোটা মেলা চত্বরকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে। ভিড় নিয়ন্ত্রণে রাখা এবং নিখোঁজদের দ্রুত খুঁজে পেতে তৈরি করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।সব মিলিয়ে মকর সংক্রান্তিতে জন সমুদ্রে জন প্লাবন হয়ে গেল।

See also  বোলপুর স্টেশনে দিদির হাতে ভাজা মুড়ি, আলুর চপ ও মণ্ডা তুলে দিলেন কেস্ট

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি