আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাসন্তীতে শিশু চুরির অভিযোগে গ্রেপ্তার এক মহিলা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বাসন্তী: দুই বছরের শিশুকে চুরি করে পালানোর অভিযোগে এক মহিলাকে হাতেনাতে ধরে গাছে বেঁধে বেধড়ক মারধর স্থানীয়দের। পরে পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে বারুইপুর পুলিশ জেলার বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম মানোয়ারা গাজি। তিনি জীবনতলা এলাকার বাসিন্দা। শিশুকে চুরি করে পালাচ্ছিলেন বলে অভিযোগ উঠে। বাচ্চাটি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা মহিলাকে তাড়া করে ধরেফেলেন।

বাসন্তীর শাহানারা মোল্লা নামে এক মহিলা অভিযোগ করেন মানোয়ার তাঁর সন্তানকে চুরি করে পালিয়েছেন।মানোয়ারা সঠিক উত্তর দিতে না পারায় শিশু চুরির অভিযোগে তাঁকে গাছে বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মহিলাকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও।অভিযুক্ত মহিলা কোনও শিশু পাচারচক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আগে এই রকম কোনও অপরাধ মহিলা করেছিলেন কিনা, তাও দেখা হচ্ছে। ধৃতকে রবিবার আলিপুর আদালতে পেশ করা হয়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  বর্ধমান আরামবাগ রোডের ওপর টোটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি