আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মেমারিতে বিজেপির পরিবর্তন সভা, উন্নয়ন ও ২০২৬ নির্বাচনের বার্তা দিল দলীয় নেতৃত্ব

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বুধবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি–২ নম্বর ব্লকে পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়। পাঁচ নম্বর মণ্ডলের ব্যবস্থাপনায় সাতগেছিয়া বাজার এলাকায় আয়োজিত এই সভায় দলীয় নেতৃত্বরা এলাকার বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে ধরেন।সভা থেকে বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করে বিজেপি নেতৃত্বরা অভিযোগ করেন, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সাতগেছিয়া এলাকায় কলেজ স্থাপনের কাজ আজও সম্পূর্ণ হয়নি। এই বিষয়টি তুলে ধরে তাঁরা স্থানীয় উন্নয়নের ঘাটতির কথা উল্লেখ করেন।

পাশাপাশি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে পরিবর্তনের আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত বক্তারা বলেন, উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের জন্য আগামী নির্বাচনে বিজেপিকে সুযোগ দেওয়ার সময় এসেছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক সদস্য পলাশ পাল, দলীয় নেতা অমল বাগ, পাঁচ নম্বর মণ্ডলের সভাপতি পলাশ মণ্ডল, মণ্ডল সম্পাদক বিপ্লব ভট্টাচার্য ও বাপি হাঁসদা-সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।

সভাকে ঘিরে সাতগেছিয়া এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে দেখা যায় বলে মনে করছেন রাজনৈতিক মহল।

See also  বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি