আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নৃত্যের ছন্দে সংস্কৃতির উদ্‌যাপন: মেমারিতে আনন্দধারার পঞ্চদশ বর্ষের ‘আনন্দোৎসব ২৬’

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মেমারি শহরের কৃতি সন্তান সৈকত চোঙদারের পরিচালনায় নৃত্য সংস্থা ‘আনন্দধারা’-র পঞ্চদশতম বার্ষিক অনুষ্ঠান ‘আনন্দোৎসব ২৬’ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে। এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, প্রেক্ষাগৃহ ছিল প্রায় পূর্ণ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর নৃত্য গোষ্ঠীর নিতাই সেট এবং প্রখ্যাত নৃত্যশিল্পী ডঃ অর্কদীপ চ্যাটার্জী। চারটি পর্বে সাজানো এই অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী পর্বে শাস্ত্রীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে। এরপর অতিথিবৃন্দের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলন এবং আনন্দধারার ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রথম পর্ব সম্পন্ন হয়।

দ্বিতীয় ও তৃতীয় পর্বে পরিবেশিত হয় রবীন্দ্রনৃত্য, নজরুলগীতিতে নৃত্য, অতুলপ্রসাদের গান ও দ্বিজেন্দ্রগীতির ওপর শ্রদ্ধাঞ্জলি নৃত্য। প্রতিটি পরিবেশনাই দর্শকদের মন জয় করে নেয়। অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে নৃত্যনাট্য, যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে আনন্দধারার কর্ণধার মিনতি চোঙদার বলেন, “নৃত্যের মাধ্যমে ছেলেমেয়েদের প্রকৃত অর্থে মানুষ করে তোলাই আমাদের লক্ষ্য”। তাঁর এই বক্তব্যই আনন্দধারার দীর্ঘ ১৫ বছরের সাংস্কৃতিক সাধনার মূল দর্শনকে তুলে ধরে।

See also  এক নজরে আজকের হেডলাইনস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি