আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিদ্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, সাইকেল আরোহী ছাত্র গুরুতর জখম!দায়িত্বশীলতার পরিচয় গাড়ি চালকের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিদ্যালয়ে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল সপ্তম শ্রেণীর এক ছাত্র। শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত পারুলডাঙ্গা মোড়ে সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময় একটি ১০৭ নম্বর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় সে।
দুর্ঘটনাটি নজরে পড়তেই স্থানীয় বাসিন্দারা ও কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা দ্রুত ছুটে যান। নাদনঘাট থানার আধিকারিক বিশ্ববন্ধু চট্টরাজের তৎপরতায় আহত ছাত্রটিকে দ্রুত উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে না গিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আহত ছাত্রটির সঙ্গে হাসপাতালেও উপস্থিত থাকেন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।

আহত ছাত্রটির নাম অয়ন রায়, বয়স ১২ বছর। তার বাবার নাম অনন্ত রায়। বিদ্যালয়ে যাওয়ার পথে এমন দুর্ঘটনায় উদ্বিগ্ন পরিবার ও সহপাঠীরা। সকলের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুক অয়ন।

See also  বৃহস্পতিবার সকালে দামোদর নদ থেকে উদ্ধার হল নিখোঁজ থাকা 10 বছরের কিশোরের দেহ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি