আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সোমবার রায়না-১ ব্লকের এস.আই অফিসে উন্নয়নমূলক কাজের উদ্বোধন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার রায়না-১ নম্বর ব্লকের এস.আই অফিসে পরিকাঠামোগত উন্নয়নের কাজ সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। রায়নার বিধায়ক শম্পা ধাড়ার উদ্যোগে বিধায়ক তহবিল (BEUP Fund) থেকে এই উন্নয়ন প্রকল্পের জন্য মোট ১ লক্ষ ৫৯ হাজার ৬৮০ টাকা বরাদ্দ করা হয়েছে।

এই অর্থের মাধ্যমে এস.আই অফিসে ঠান্ডা পানীয় জলের প্রতিস্থাপন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন,এবং অফিস ভবনের রঙের কাজ সম্পন্ন করা হয়েছে।

সোমবার এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন রায়নার বিধায়ক শম্পা ধাড়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও এলাকার সাধারণ মানুষ।

এই উদ্যোগের ফলে এস.আই অফিসের পরিবেশ আরও সুন্দর ও পরিসেবামুখী হয়ে উঠেছে বলে মনে করছেন এলাকাবাসী। প্রশাসনিক পরিষেবা গ্রহণে সাধারণ মানুষের সুবিধা বাড়বে বলেও আশা করা হচ্ছে।

বাংলার মানুষের পাশে সর্বদা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার—উন্নয়নই যার মূল লক্ষ্য।

See also  আগামীকাল উপনির্বাচন তৃণমূলের প্রার্থীরা দফায় দফায় বুথ এজেন্ট দের সঙ্গে নিয়ে বৈঠক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি