আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভাতারের,বলগোনা বাজারে পুলিশের হানা: দুটি দোকান থেকে উদ্ধার সাত চল্লিশ-টি গ্যাস সিলিন্ডার, গ্রেফতার দু’জন!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় বড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার,ভাতার থানার পুলিশ। বলগোনা বাজারে দুটি দোকানে অভিযান চালিয়ে উদ্ধার হল মোট ৪৭টি রান্নার গ্যাস সিলিন্ডার। গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাতাড়ের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে প্রথমে এরুয়ার এলাকা থেকে ভাগু শাহ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় তিনটি চুরি হওয়া গ্যাস সিলিন্ডার।

বুধবার ভাগু শাহকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। বিচারকের নির্দেশে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জেরা শুরু হয়। জেরায় উঠে আসে চুরির সিলিন্ডার বিক্রির চক্রের হদিশ। ভাগু শাহ জানায়—বলগোনা বাজারের একটি গ্যাস মেরামতির দোকানে চুরি করা সিলিন্ডার বিক্রি করা হয়েছিল। এর ভিত্তিতেই বৃহস্পতিবার ভাতারের বলগোনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস ওভেন মেরামতির দোকানে অভিযান চালায় পুলিশ। সেখানে ৪৭টি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দোকান মালিক মঙ্গল মুন্সিকে।

বৃহস্পতিবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার চুরির সঙ্গে যুক্ত আরও কেউ থাকতে পারে। তদন্ত অব্যাহত।

See also  রিগিং করে বিজেপি ভোটে জিতবে বলে ঘোষনা করায় সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন তৃণমূল নেতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি