আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাংলা-বিহার সীমান্তে হলো না রাহুলের পথসভা,ক্ষোভ কংগ্রেস কর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে

krishna Saha

Published :

জাতীয় কংগ্রেস
WhatsApp Channel Join Now

হরিশ্চন্দ্রপুর:-রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড় ন্যায় যাত্রা আজ বাংলা-বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরের মোহরাপাড়া এলাকায় এসে পৌঁছল।কিন্তু বাস থেকে নামলেন না রাহুল।রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষুব্ধ।

বাসের মাথার উপরে উঠেই বাংলা বিহারের নেতারা রাহুলের হাত থেকে পতাকা বিনিময় করলেন। নিরাপত্তা জনিত কারণে মঞ্চে যেতে দেওয়া হলো না রাহুল গান্ধীকে। হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের মোহরাপাড়া এলাকাতে ছোট করে একটি পথসভা করার কথা ছিল।

কিন্তু শেষ মুহূর্তে সুনিশ্চিত প্রশাসনিক নিরাপত্তা ও বাংলা-বিহারের বিপুল সংখ্যক মানুষের সমাগমের কারনে
এই কর্মসূচি বাতিল করতে বাধ্য হন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং রাহুলের নিরাপত্তা অফিসাররা।আর এর জেরে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। কার্যতো নিরাশ হয়ে ফিরতে হলো তাদের। বাসে ওঠে পতাকা বিনিময় করেই ভালুকা হয়ে রতুয়ার উদ্দেশ্যে রওনা হলো ভারত জোড় ন্যায় যাত্রা।

See also  বিজেপি কার্যকর্তা ও কর্মীদের মারধোর করে জখম করার ঘটনা নিয়ে উত্তপ্ত জামালপুর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি