পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , মৃত দেবনারায়ন মালিকের বাড়ি পলাশন গ্রামের দিঘিরপাড় এলাকায় । পেশায় ক্ষেতমজুর এই ব্যক্তি এদিন দুপুরে সাইকেলে চেপে কর্মস্থল থেকে নিজের বাড়িতে ফিরছিলেন । পথে পলাশন এলাকাদিয়ে বেপরোয়া ভাবে চলা একটি ইট বোঝাই ট্র্যাক্টর তাঁকে সজোরে ধাক্কা মারে । ঘটনাস্থলেই দেবনারায়ন মালিকের মৃত্যু হয় । দুর্ঘটনার পরেই ট্র্যাক্টর ছেড়ে পালায় চালক । পুলিশ ঘাতক ট্র্যাক্টরটি আটক করার পাশাপাশি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।