আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারুইপুর পুরসভার ২ নং ওয়ার্ডের একটি গোডাউন থেকে প্রচুর ত্রাণের ত্রিপল উদ্ধার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : বারুইপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। হনুমান মন্দিরের উল্টোদিকে একটি ফ্ল্যাটের নিচে থাকা ওই গোডাউন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এই গোডাউনের মালিক দেবপম রায়ের অভিযোগ, তিনি বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় জোরপূর্বক তাঁর গোডাউন দখল করে সেখানে ত্রাণের সামগ্রী মজুত রাখা হয়ে ছিল।তার এই অভিযোগের তীর জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের দিকে।দেবপম রায় বিষয় টি বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি দীপাবলচট্টোপাধ্যায়কে জানালে তিনি অন্যান্য বিজেপি কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, সেখানে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল দেখতে পাওয়া যায়।

পরে বিজেপি কর্মীরা বিষয়টি প্রশাসনের নজরে আনেন।খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

See also  সন্দেহের বশে বাসন্তীতে ঘুমন্ত স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি