আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তরুণীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য জামালপুরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

তরুণীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের মনিরামবাটি এলাকায়। পরিবার সূত্রে জানতে পারা যায় মনিরামবাটিতে নিজের বাড়িতে কেউ না থাকায় ওই তরুণী একাই ছিল বাড়িতে।

 

বাবা মা রাতে ফিরে এসে ডাকাডাকি করলে সারা না পেয়ে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে দেখে অচৈতন্য অবস্থায় পড়ে আছে বিছানার উপর। তড়িঘড়ি উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই তরুণীকে মৃত্যু ঘোষণা করে।

 

মৃত ওই তরুণী নাম দেবযানি সরকার বয়স ১৮ কলেজ পড়ুয়া বলে জানা যায় তার পরিবার সূত্রে। ঘটনার খবর দেওয়া হয় জামালপুর থানায়। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় জামালপুর থানার পুলিশ। কি কারনে ওই তরুণী মারা গেল সেই নিয়ে রহস্যের দানা বেঁধেছে এলাকায় তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  সরাসরি জবকার্ড শ্রমিক ও উপভোক্তাদের সঙ্গে কথা বলে ১০০ দিনের কাজ আর আবাস যোজনার হালহকিকত জানলেন কেন্দ্রীয় দল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি