আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খন্ডঘোষের নাড়িচায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বিপ্লবী বটুকেশ্বর দত্ত সেবা সমিতির উদ্যোগে গত ৭ জুন, রবিবার পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের নাড়িচা গ্রামের বিনোদ রায়ের মন্দির প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রীষ্মকাল ও নির্বাচনের সময়ে রক্তের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রক্তদান কর্মসূচির পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত অতিথিরা পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে অধিক সংখ্যক গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক সংস্থার পক্ষ থেকে শিক্ষক ও সমাজসেবী মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, মানবসেবা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তিনি বিশেষভাবে বিদ্যালয় স্তরে থ্যালাসেমিয়া শনাক্তকরণ শিবির (থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্প) আয়োজনের উপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী ভাস্করানন্দ মহারাজ, সুভাশিষ ব্যানার্জি, শিক্ষক মৃত্যুঞ্জয় চন্দ্র, তপন বিশ্বাস, শুভদীপ সেন, সন্তু কুণ্ডু, বিকাশ মণ্ডল, সুপ্রভাত মাঝি, কৌশিক রায় সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজন, স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

See also  ধর্মীয় স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিমির মধ্যে আর মদের দোকান নয়, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি