বাবু সিদ্ধান্ত, বর্ধমান ;- খাদ্য সামগ্রী ওজনে কম দেবার অভিযোগ
তুলে আইসিডিস সেন্টারে বিক্ষোভ দেখালো অবিভাবকরা । বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কাপশিট গ্রামের ২১ নম্বর আইসিডিএস সেন্টারে । খবর পেয়ে খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজনা সামালদেয় ।খাদ্য সামগ্রী ওজনে যতটা কম হয়েছিল তা আইসিডিএস কর্মী অবিভাবকদের দিয়ে দেবার পর ক্ষোভ বিক্ষোভ মেটে ।
অবিভাবক শেখ হানিফ ,আসুরিয়া বিবি প্রমুখরা বলেন সরকারি নিয়ম অনুযায়ী আইসিডিস সেন্টারে পাঠরত প্রত্যেক শিশুর জন্য ২ কেজি চাল,২কেজি আলু ও ৩০০ গ্রাম করে মুসুর ডাল দেওয়ার কথা । কিন্তু এদিন চাল ও আলু ওজনে প্রায় ৫০০ গ্রাম কম এবং ডাল ৩০০ গ্রামের পরিবর্তে ২০০ গ্রাম করে দেওয়া হয় ।আসুরিয়া বিবি বলেন , সেন্টার থেকে খাদ্যসামগ্রী দেবার পরেই তা নিয়েগিয়ে তিনি বাড়ির দাঁড়ি পাল্লায় ওজন করেন । তখনি ওজনে কম খাদ্য সামগ্রী দেবার বিষয়টি তাঁদের নজরে আসে । শুধু এবারই নয় আগেরবারেও খাদ্য সামগ্রী ওজনে কম দেওয়া হয়েছে বলে অবিভাবকরা এদিন অভিযোগ করেন ।












