আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

২০২৬ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক শক্তিবৃদ্ধি, খণ্ডঘোষ ব্লকে তৃণমূলের ব্লক ও অঞ্চল কমিটি প্রকাশ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে সাংগঠনিক ভিত আরও মজবুত করতে তৎপর শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই দলের বিভিন্ন সাংগঠনিক স্তরে রদবদলের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে খণ্ডঘোষ ব্লকের ব্লক কমিটি, অঞ্চল কমিটি ও ওয়ার্ড কমিটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কমিটিগুলির তালিকা ঘোষণা করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী। তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে সংগঠনকে আরও সক্রিয়, সুসংগঠিত ও শক্তিশালী করে তুলতেই এই সাংগঠনিক পুনর্গঠন করা হয়েছে।

জেলা সভাপতি বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থেকে উন্নয়নের রাজনীতি করে চলেছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সংগঠনের প্রতিটি স্তরে কার্যকর সমন্বয় গড়ে তুলতেই ব্লক ও অঞ্চল স্তরে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, বুথ স্তর পর্যন্ত সংগঠনকে আরও চাঙ্গা করাই এই পুনর্গঠনের মূল লক্ষ্য।

ঘোষিত তালিকা অনুযায়ী, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ অপার্থিব ইসলাম। সহ-সভাপতি পদে রয়েছেন অসিতকুমার বাগদী, নিলুফা বেগম ও শেখ মেহেরাজ আলী। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ মইনুদ্দিন, মহম্মদ অনামিল ইসলাম ও ইন্দ্রানী ব্যানার্জিকে।

সম্পাদক পদে রয়েছেন বিদ্যুৎকান্তি মল্লিক, শ্যামল কুমার পাঁজা ও নয়ন বাগদি। এছাড়াও ব্লক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শেখ হাসমত, শেখ কামাল উদ্দিন, গিয়াস উদ্দিন খান, পঞ্চানন ঘোষ, মোহাম্মদ লালু মন্ডল, শেখ জিয়ারুল, বিষ্ণু সেন, কামরুল ইসলাম মন্ডল, শ্যামল হাজরা, শাজাহান মন্ডল, জয়ন্ত ঘোষ, প্রাণ কৃষ্ণ পাঁজা, অমিয় সরকার, শক্তিপদ কর্মকার, সাবেদ আলী, মিলন চৌধুরি, বিশ্বনাথ রায়, আনিসুল ইসলাম, সাবিনা ইসলাম, মনি দিপা দে, প্রণব কুমার তা, শম্ভুনাথ সামন্ত, মুন্সি সাহিদুল, বংশী বদন সাহানা, বংশী সাই, মাম্পি ব্যানার্জি, শুভেন্দু পাল, অরবিন্দু পাল, সুব্রত পাল, সুজিত ঘোষ, গোলক রায়, শেখ খোরশেদ, রানি খান, মদন ঘোষ, শেখ মেহবুব আলম, শেখ হাবিবুর রহমান ও তারকনাথ ব্যানার্জি।

See also  আগামীকাল পূর্ব বর্ধমানে সাংবাদিক সহ পরিবহনকর্মী, হকারদের টিকাকরণ

একইসঙ্গে অঞ্চল কমিটির সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। ঝগড়া অঞ্চলের সভাপতি হয়েছেন রাধাকান্ত মন্ডল, কোন অঞ্চলের সভাপতি জগৎজ্যোতি রায়, গোপাল বেড়া অঞ্চলের সভাপতি রাজেশ শাহানা, উপকৃত অঞ্চলের সভাপতি শেখ শাহিদুল ইসলাম, বেরুগ্রাম অঞ্চলের সভাপতি শেখ শাহাদ আলী ওরফে লকাই, লোদনা অঞ্চলের সভাপতি রেজাউল হক শাহানা, শাঁখারি এক অঞ্চলের সভাপতি শেখ জাহাঙ্গীর, শাঁখারি দুই অঞ্চলের সভাপতি সাইফুদ্দিন চৌধুরি, খণ্ডঘোষ অঞ্চলের সভাপতি হারু সাঁতরা এবং শষঙ্গা অঞ্চলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তম পাঁজা।

এ প্রসঙ্গে ব্লক সভাপতি মহম্মদ অপার্থিব ইসলাম বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সর্বশক্তি দিয়ে পালন করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ ও জনমুখী প্রকল্পগুলি মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। ব্লক, অঞ্চল ও বুথ স্তরে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী বিধানসভা নির্বাচনে খণ্ডঘোষে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দেব”।

এই নতুন কমিটি ঘোষণার পর খণ্ডঘোষ ব্লক জুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি