আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দাদার বিপুল ঋণের বোঝা ভার সইতে না পেরে আত্মঘাতী ভাই কুলপিতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলপি: বাজার থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে পলাতক দাদা,আর তাই পাওনাদারদের চাপে ভাই শেষ করলেন নিজেকে।আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম মহাদেব হালদার, বয়স ৩৫ বছর।মঙ্গলবার সকালে নিজের ঘর থেকে মহাদেবের ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের লোকজন।মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার করঞ্জলী এলাকায় বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে পরিবার।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মহাদেব হালদার।বয়স ৩৫ বছর।পরিবারের দাবি, পারিবারিক কোন ও অশান্তি ছিল না। তবে পলাতক দাদার ঋণের চাপে নিজেকে শেষ করে দিয়েছে ভাই মহাদেব।জানা যায়, মহাদেবের দাদা গোষ্ঠ হালদার দীর্ঘ দিন ধরে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সব মিলিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা ধার নিয়ে ছিলেন। সেই টাকা শোধ না করে তিনি বহু দিন ধরে ফেরার।

দাদার খোঁজ না পেয়ে পাওনাদারেরা ভাইকে চেপে ধরেন। টাকার জন্য সকলে মিলে মহাদেবের উপর চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। দাদার করে যাওয়া ঋণের চাপে এবং মানসিক যন্ত্রণায় আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলো মহাদেব।আর সেই কারণে মঙ্গলবার সকালে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। খবর পেয়ে মহাদেবের বাড়িতে যায় কুলপি থানার পুলিশ।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।পলাতক দাদার খোঁজে তল্লাশিও চলছে বলে পুলিশ সূত্রে জানা গেল। আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

See also  ১২কিলো বাজি সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল খণ্ডঘোষ থানার পুলিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি