আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বহড়ু শান্তিপীঠ মন্দিরের বাৎসরিক কালিকা পুজোতে অংশ নিলেন দুই সাংসদ ও এক বিধায়ক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বহড়ু : শীতকে বিদায় জানিয়ে বসন্ত এসে পড়েছে বাংলায়। আর এই সময়েই জয়নগর থানার বহড়ুতে জাগ্রত কালিকা পুজা হয়ে গেল।বহড়ু শান্তিপীঠ মন্দির কমিটি ও বহড়ু গ্রামবাসীদের উদ্যোগে বহড়ু শান্তিপীঠ মন্দিরে বাৎসরিক কালিকা পুজো হয়ে গেল বৃহস্পতিবার।

এদিন সন্ধ্যায় ও রাতে এই মন্দিরে এসে ভক্তি ভরে পুজো দিয়ে গেলেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল,মথুরাপুরের সাংসদ বাপি হালদার, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,মথুরাপুর এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার।

এদিন মন্দির কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল, মথুরাপুরের সাংসদ বাপি হালদার, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, মথুরাপুর এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার,সমাজসেবী তুহিন বিশ্বাসকে সহ আরো অনেককে।

শুক্রবার এই উপলক্ষে স্বাস্থ্য শিবির,বসে আঁকো প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, রূপসজ্জা সহ একাধিক অনুষ্ঠান পরিবেশিত হয়।এদিন রাতে সংগীত পরিবেশন করেন আবীর বিশ্বাস।আর এই পুজোতে আশেপাশের এলাকা থেকে বহু ভক্ত সমাগম দেখা যায়।

See also  ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি