আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলায় পাকা সেচ নালা নির্মাণে দুই কোটি টাকা বরাদ্দ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ইয়াশির ইসলাম , পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলা কৃষিকাজে উন্নত হলেও, জেলার বিভিন্ন এলাকায় সেচের জলের সমস্যা ছিল। বেশ কয়েক মাস আগে থেকে বিভিন্ন এলাকায় ডিভিসির ক্যানেল সংস্কারের কাজে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। বড় ক্যানেলগুলির সংস্কারের পাশাপাশি শাখা ক্যানেলগুলির কাজ চলছে। এছাড়া সেচের পাকা নালা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়েছে বলে জানা গেছে। জেলার চারটি ব্লকে ১৬ টি পাকা সেচ নালা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের সহায়তায় দু’কোটি টাকা বরাদ্দ হয়েছে।

 

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিভিত্তিক এই জেলাকে কৃষিকাজে আরও উন্নত করতে, বিস্তীর্ণ এলাকায় সেচের জল পৌঁছে দেওয়ার জন্য পাকা সেচ নালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থার ফলে প্রত্যন্ত এলাকায় জল পৌঁছে যাবে। এমন পরিষেবা পেয়ে কৃষকেরা উপকৃত হবেন বলে জানা গেছে।

 

 

উল্লেখ্য, জেলা পরিষদের কৃষি ও সেচ স্থায়ী সমিতির বৈঠকে জেলায় চারটি ব্লকে নতুন করে পাকা সেচ নালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার মেমারি ব্লকে তিনটি, কালনা – ২ ব্লকে তিনটি, কালনা – ১ ব্লকে চারটি, আউশগ্রাম – ১ ব্লকে দুটি, আউশগ্রাম – ২ ব্লকে তিনটি ও ভাতার ব্লকে একটি পাকা সেচ নালা নির্মাণ হবে বলে জানা যায়। অন্যদিকে আউশগ্রাম – ২ ব্লকে ভালকি এলাকায় একটি চেক ড্যাম তৈরির পরিকল্পনা রয়েছে বলে বৈঠকে জানা যায়। স্বাভাবিকভাবে পাকা সেচ নালা তৈরির খবরে এইসব ব্লকের চাষিরা। আউশগ্রামের চাষি ঋষিকেষ লাহা জানান, ‘এতদিন ক্যানেল থেকে দূরে জমিতে জলের পরিষেবা না থাকায় কৃষিকাজে সমস্যা হতে। এবার থেকে জলের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে’।

 

See also  কুইন্টাল প্রতি ৯৫০ টাকায় আলু সংগ্রহ শুরু, পূর্ব বর্ধমানে প্রথম উদ্যোগ শ্রীধরপুর সমবায়ের হিমঘরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি