সারা দেশজুড়ে যখন এসআইআর (SIR) আইন নিয়ে উত্তাল পরিস্থিতি, বাংলার রাজপথ থেকে মেঠোপথ— সর্বত্র চলছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ। রাজ্যজুড়ে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তৃণমূলের নেতা-কর্মীরা একযোগে নেমে পড়েছেন মানুষের পাশে। আর সেই আন্দোলনের অগ্রভাগে রয়েছেন স্থানীয় নেতৃত্ব— বুথ থেকে ব্লক স্তর পর্যন্ত।
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকেও চলছে ধারাবাহিক সচেতনতা অভিযান। বুধবার বিকেলে গোপাল বেরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেন্দুর গ্রামে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের এক বিশেষ এসআইআর বিরোধী সচেতনতা সভা, যার নেতৃত্বে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম।
সভায় উপস্থিত থেকে অপার্থিব ইসলাম স্পষ্ট বার্তা দেন— “এসআইআর নামের ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কিত করা যাবে না। ভোটারদের অধিকার রক্ষায় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, এবং এই লড়াই শেষ পর্যন্ত চলবে।”
তিনি গ্রামবাসীদের শান্তভাবে সচেতন থেকে প্রশাসনিক বিভ্রান্তির বিরুদ্ধে একজোট থাকার আহ্বান জানান।
এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, যিনি সচেতনতার গুরুত্ব ব্যাখ্যা করেন। পাশাপাশি বক্তব্য রাখেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মহম্মদ অনাবিল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক, পঞ্চায়েত প্রধান পূজা দাস, জেলা আইএনটিটিইউসি-র সহ সভাপতি রাজা সাহানা, তৃণমূল নেতা শম্ভু নাথ সামন্ত, প্রদীপ ঘোষ, গোপাল দাস, মিলন চৌধুরী, রাধাকান্ত মণ্ডল ও সেখ লকাই , বাবু কাজী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

সভা শেষে গোপাল বেরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি অপার্থিব ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
এই সভা স্পষ্ট করেছে — খণ্ডঘোষে তৃণমূল কংগ্রেসের আন্দোলন শুধু প্রতিবাদ নয়, বরং মানুষের গণঅধিকার রক্ষার এক অঙ্গীকার।








