উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সামনে বিধানসভার নির্বাচন।আর কয়েকদিনের মধ্যে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হবে। আর তার পরেই সব রাজনৈতিক দলের তরফে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।আর তার আগে থেকেই দেওয়াল লিখনের কাজ শুরু করে দিলো শাসক তৃনমূল কংগ্রেসের কর্মীরা জয়নগরে।শনিবার জয়নগর বিধানসভার জয়নগর দু নং ব্লকের সাহাজাদাপুর পঞ্চায়েত এলাকায় দেওয়াল লিখন শুরু হলো তৃণমূল কংগ্রেসের।এদিন সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের ২০৯,২১০, ২১১ নং বুথের দেওয়াল লিখন শুরু হয়।
দেওয়ালে চুনকামের পরেই তৃনমূলের দলীয় প্রতীক আঁকা হয়।প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখনের সূচনা হয় এ দিন।এদিন সাহাজাদাপুরের বিজয়নগর মনিবিহারী গোটে তৃনমূল কংগ্রেসের দলীয় অফিস এলাকায় এই দেওয়াল লিখন শুরু হয়।
এদিন এই দেওয়াল লিখনের কাজে হাত লাগায় জয়নগর দু নং পঞ্চায়েত সমিতির শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ কর্ণকান্তি হালদার,জয়নগর দু নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সহায়ক মোনাজাত খান, সাহাজাদাপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ হালদার, স্থানীয় পঞ্চায়েত সদস্য বাদল হালদার সহ আরো কর্মী সমর্থক।
এদিন এ ব্যাপারে তারা বলেন,তৃনমূল কংগ্রেসের উন্নয়ন দেখে মানুষ তৃনমূল কংগ্রেসের প্রার্থীদের আবার জয়ী করবে। মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থ বার মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবে।আমরা তৃনমূল কংগ্রেসের সৈনিক হিসেবে দেওয়াল লিখনের কাজ তাই শুরু করলাম।







