আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নায় তৃণমূল প্রার্থীর শক্তি প্রদর্শন, টাউন হল থেকে মিছিল করে মনোনয়ন জমা

krishna Saha

Published :

রায়নায় তৃণমূল প্রার্থীর শক্তি প্রদর্শন, টাউন হল থেকে মিছিল করে মনোনয়ন জমা
WhatsApp Channel Join Now

বর্ধমান টাউন হল থেকে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়ন জমা দিলেন রায়না বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্দিরা দলুই। মিছিল ঘিরে ছিল উৎসবের আবহ, অংশ নেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

 

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়না ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মন্ডল এবং রায়না ২ নম্বর ব্লকের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থী মন্দিরা দলুই বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। তিনি আশাবাদী, আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন।

 

রায়না ১ ব্লকের সভাপতি বামদেব মন্ডল বলেন, “খেলা যেমনই হোক, শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে”।
অন্যদিকে রায়না ২ ব্লকের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন (বাপ্পা) জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকায় উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রয়েছে। তিনি বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, তারা যেখানে যাচ্ছে, সেখানেই অশান্তির সৃষ্টি হচ্ছে।

See also  চোলাই ভাটিখানা উচ্ছেদ করতে যাওয়া গ্রামবাসীদের পেটালো চোলাই কারবারীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি