আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিজেপির উদ্যোগে বৃক্ষ রোপন ও বৃক্ষ দান কর্মসূচি পালন জয়নগর মজিলপুরে

krishna Saha

Published :

Jaynagar
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : একটি গাছ একটি প্রাণ, আর সেই গাছ মায়ের নামে।বিজেপির জয়নগর তিন নং মন্ডলের জয়নগর মজিলপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের উদ্যোগে গহেরপুরে মায়ের নামে একটি গাছ শিরোনামে বৃক্ষ দান অভিযান কর্মসূচি পালন করা হলো শুক্রবার বিকালে।

এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অলোক হালদার,জয়নগর তিন নং মন্ডল সভাপতি শংকর চক্রবর্তী,প্রাক্তন মন্ডল সভাপতি জ্যোতিষ সরদার,রুম্পা দাস, প্রিয়াংকা চ্যাটার্জী,দেবরাজ বলিয়ার,জয়ন্ত দাস,শুভংকর চ্যাটার্জী, গোপাল প্রামানিক সহ আরো একাধিক বিজেপি কর্মী সমর্থক বৃন্দ। এদিন বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়।

বৃক্ষ রোপন করেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অলোক হালদার,তিন নং মন্ডল সভাপতি শংকর চক্রবর্তী সহ আরো অনেকে।এদিন বৃক্ষ রোপনের পাশাপাশি এলাকার মানুষের বৃক্ষ বিতরণ করা হয়।প্রকৃতিকে সজীব রাখতে,দূষণ হীন রাখতে এই কর্মসূচি বলে জানা গেল।

See also  পকসো আইনে গ্রেফতার দুই যুবক জয়নগরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি