আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

টোটো চালকের স্ত্রী থেকে প্রার্থী! আবেগে ভাসলেন মিতা বাগ, প্রচারে জনজোয়ার

krishna Saha

Published :

টোটো চালকের স্ত্রী থেকে প্রার্থী! আবেগে ভাসলেন মিতা বাগ, প্রচারে জনজোয়ার।।
WhatsApp Channel Join Now

সন্দীপ পাল,:- আরামবাগে তৃণমূল প্রার্থী মিতা বাগের প্রচারে যেন উৎসবের আমেজ! কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে জমে উঠল গোটা এলাকা। অতি দরিদ্র পরিবার থেকে উঠে এসে আজ বিধানসভা নির্বাচনে প্রার্থী—এই পথচলার কথা বলতে গিয়ে আবেগে ভেঙে পড়েন মিতা বাগ।

“আমার মতো সাধারণ কর্মীকে প্রার্থী করেছে দল, আমি কৃতজ্ঞ”—বলেন তিনি। জানালেন, তাঁর স্বামী একজন টোটো চালক, সংসারে অভাব নিত্যসঙ্গী, তবুও থেমে থাকেননি। একটাই লক্ষ্য—মানুষের জন্য কিছু করা।

এদিন প্রতাপনগর কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় প্রচার। তারপর সামতা, ধামসা, চুনাইট, প্রতাপনগর জুড়ে রোড শো—রাস্তায় নেমে আসে জনতার ঢল!
এবারের নির্বাচনে ৫০ হাজারের বেশি ভোটে জয়ের দাবি করে আত্মবিশ্বাসী মিতা বাগ।

See also  এক নজরে আজকের হেডলাইনস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি