আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘ভোট গেল, বোতল খোলো!’—দুর্গাপুরে খুলতেই মদের দোকান, রোদ ভুলে লাইনে সুরাপ্রেমীরা

krishna Saha

Published :

‘ভোট গেল, বোতল খোলো!’—দুর্গাপুরে খুলতেই মদের দোকান, রোদ ভুলে লাইনে সুরাপ্রেমীরা
WhatsApp Channel Join Now

দুর্গাপুর: চড়া রোদ মাথায়, তবুও পরিবেশে যেন উৎসবের আমেজ! টানা পাঁচ দিন বন্ধ থাকার পর শুক্রবার খুলল মদের দোকান—আর তাতেই শহরজুড়ে দেখা গেল উপচে পড়া ভিড়।
নির্বাচনের কারণে ১৯ এপ্রিল থেকে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যজুড়ে মদের দোকানে তালা পড়েছিল। সেই অপেক্ষার অবসান হতেই সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাতে শুরু করেন ক্রেতারা। কাঁকসা ও সিটি সেন্টার এলাকায় চোখে পড়ে দীর্ঘ লাইন—যেখানে কারও হাতে থলি, কারও পিঠে ব্যাগ, লক্ষ্য একটাই—পছন্দের বোতল হাতে পাওয়া।

 

একই ছবি ধরা পড়েছে কাঁকসার মুচিপাড়া এলাকাতেও। প্রখর রোদ উপেক্ষা করেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে। যেন দীর্ঘ অপেক্ষার পর ‘মুক্তির স্বাদ’!
মদের দোকানের কর্মী উত্তম সাঁতরা জানান,
“দোকান খোলার নির্দেশিকা এসেছে। তবে কোনও সমস্যা হলে আবার বন্ধ করার কথাও বলা হয়েছে। সকাল থেকেই ভালো ভিড় ছিল “।

 

এদিকে, হঠাৎ ভিড় সামলাতে সতর্ক প্রশাসনও। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে ভোট-পরবর্তী দুর্গাপুরে যেন একটাই ছবি—
“গরম যতই হোক, বোতলের টানেই ভিড়”!

See also  অক্সিজেন সিলিণ্ডার পিছু অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ উঠলো গাড়ি চালকের বিরুদ্ধে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি