আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানের কালনা গেট সংলগ্ন লোকো গোলঘরে যুবক–যুবতীর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান শহরের কালনা গেট সংলগ্ন লোকো গোলঘর এলাকায় এক যুবক ও এক যুবতীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে ওই এলাকার বাসিন্দারা একটি বাড়ি থেকে তীব্র পচা গন্ধ পান। এরপরই বর্ধমান সদর থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে তৎক্ষণাৎ বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দরজা ভেঙে ভেতর থেকে এক যুবক ও এক যুবতীর মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার হয় মৃত দেহ দুটির ময়না তদন্ত! ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া।

মৃত যুবকের নাম আকাশ। তাঁর বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর বটতলা এলাকায়। মৃত যুবতীর নাম দেবলীনা কর, বাড়ি শাঁখারি পুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ ও দেবলিনা করের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হয়েছিল। তাঁরা কালনা গেট সংলগ্ন লোকো গোলঘর এলাকায় একটি বাড়িতে ভাড়ায় থাকতেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই যুবক ও যুবতীকে খুব একটা বাইরে দেখা যেত না। অনেক সময় গভীর রাতেই তাঁরা বাড়ি ফিরতেন। মৃত আকাশের এক বন্ধু জানান, আকাশ খুবই চাপা স্বভাবের ছিল। কয়েকদিন আগেও সে ফটোগ্রাফির কাজ করেছে। হঠাৎ করে এমন ঘটনা ঘটবে, তা কেউ ভাবতে পারেননি।

এই বিষয়ে বাড়িওলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। স্থানীয় বাসিন্দা ও মৃত যুবকের বন্ধুরা এখনও ধন্দে—এটি আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বর্ধমান সদর থানার পুলিশ।

See also  পুলিশ অফিসার পরিচয় দিয়ে ভাতারের তৃণমূল নেতাকে প্রতারণা - উত্তর ২৪ পরগনা থেকে গ্রেপ্তার যুবক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি