আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে দক্ষিন বারাশতে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার জয়নগর থানার দক্ষিন বারাশতে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেস।এদিন দলের পক্ষ থেকে এই তল্লাশিকে রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে অভিযোগ তোলা হয়েছে।দক্ষিন বারাশত এলাকায় এদিন এই প্রতিবাদ মিছিল হয়।

এদিনের মিছিলে অংশ নেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর,জয়নগর ১ নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,জেলা জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি রাজু লস্কর সহ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে কেন্দ্রীয় সংস্থার ভূমিকার বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা। মিছিল চলাকালীন বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয়।

এব্যাপারে এদিন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে কেন্দ্রীয় সরকার ইডি সিবিআইয়ের মতো সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আইপ্যাক একটি পেশাদার সংস্থা। সেখানে হঠাৎ করে ইডির অভিযান রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কিছু নয়। ভোটের আগে বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়ে এই ধরনের তল্লাশি বারবারই দেখা যাচ্ছে। মানুষ সব বুঝছে এবং এই ধরনের পদক্ষেপের জবাব ভোটবাক্সে দেবে।

See also  এটিএম চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করলো রায়না থানার পুলিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি