আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করলো মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরের তীর্থযাত্রীরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর: এবছর গঙ্গাসাগর মেলা কার্যত জন সমুদ্রের চেহারা নিলো মকর সংক্রান্তিতে।অতীতের সব ধরনের রেকর্ড ভেঙে ফেললো এবারের মকর সংক্রান্তি।এদিন ভোর থেকে যত বেলা গড়িয়েছে ততই ভীড় বেড়েছে।এদিন দুপুর তিনটা পর্যন্ত ৮৫ লক্ষ তীর্থযাত্রী শাহি স্নান সেরেছেন বলে জানালেন মন্ত্রী অরুপ বিশ্বাস।তিনি এদিন সাংবাদিক বৈঠকে বলেন,বুধবার দুপুর ১ টা ১৯ থেকে বৃহস্পতিবার দুপুর ১ টা ১৯ পর্যন্ত শাহী স্নানের মাহেন্দ্রক্ষন রয়েছে।তাই এই ভীড় আরও বাড়বে।

আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হলো এবছর মকর সংক্রান্তিতে। তিনি এদিন আরও বলেন,লক্ষ লক্ষ পুন্যার্থীদের পুন্যস্নান সুনিশ্চিত করার জন্য পুলিশ কর্মীর সাথে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, কুইক রেসপন্স টিম, ডিপ ডাইভার, ন্যাভাল ডাইভার, এনডিআরএফ এবং কোস্ট গার্ড দিবারাত্রি 24X7 কাজ করে চলেছেন। পাশাপাশি গঙ্গাসাগর মেলার সময় সমুদ্রতট পরিষ্কার রাখার জন্য ৩০০০ হাজারেরও বেশী সৈকত প্রহরী নিযুক্ত করা হয়েছে।গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের সহায়তায় ১৫০টি সমাজসেবী সংগঠনের প্রায় ১০,০০০ জন স্বেচ্ছাসেবক দিবারাত্রি নিযুক্ত আছেন। সাগরসঙ্গমে পুণ্যস্নানের স্মৃতি অক্ষয় করে রাখতে তীর্থযাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে নিজের ছবি সম্বলিত শংসাপত্র এবার পেয়ে যাচ্ছেন বন্ধন নামের ফটোবুথে।

সাগরে সর্বমোট বন্ধন ফটোবুথের সংখ্যা ১৫ টি। এখনও পর্যন্ত প্রায় ৫ লক্ষ ৭৫ হাজার পুণ্যার্থী ছবি সম্বলিত শংসাপত্র সংগ্রহ করেছেন।এখনো পর্যন্ত ৪৮৮৩ জন আগত তীর্থযাত্রী তাদের আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পুলিশ, প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় ৪৮৬০ জনকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। এটা সম্ভব হয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমত বন্দোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ‘ই-পরিচয়’ তথা কিউ আর কোড রিস্ট ব্যান্ডের সাহায্যে।এ দিন পর্যন্ত ২৭২ টি পকেটমারীর ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৬০টি ক্ষেত্রে হারিয়ে যাওয়া বস্তু উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরৎ দেওয়া হয়েছে। ৬৭২ জন বিভিন্ন অপরাধমূলক জনিত কারণে গ্রেফতার করা হয়েছে।

এখনো পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে সাগরে ১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।মৃতের নাম মিঠু মন্ডল, বয়স -৫১, রাজ্য- আসাম।এখনো পর্যন্ত নিম্নলিখিত ৫ জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ার লিফটের মাধ্যমে জরুরী ভিত্তিতে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।তারা হলো সন্তলাল, বয়স ৬৪, রাজ্য উত্তর প্রদেশ, উচ্চচাপ জনিত নাকের রক্তক্ষরণের কারনে অসুস্থ হন তিনি। বিমলাদেবী, বয়স ৭৭, রাজ্য হরিয়ানা, মেটাটারসাল ফ্র্যাকচার জনিত কারনে অসুস্থ হন।রমেশ চন্দ্র, বয়স ৫২, রাজ্য উত্তরপ্রদেশ, শ্বাসকষ্ট জনিত কারনে অসুস্থ হন। আশাদেবী, বয়স ৫০, রাজ্য বিহার ফ্র্যাকচার জনিত কারনে অসুস্থ হন এবং প্রেমাকান্তিদেবী, বয়স ৭২, রাজ্য বিহার, ফ্র্যাকচার জনিত কারনে উনিও অসুস্থ হন।এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরুপ বিশ্বাস,সুজিত বসু,পুলক রায়,বংকিম চন্দ্র হাজরা, বেচারাম মান্না,সাংসদ বাপি হালদার, জেলা পরিষদের সভাধিপতি নিলীমা বিশাল মিস্ত্রী, সহ সভাধিপতি শ্রী মন্ত মালি, পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ আরো অনেকে।

See also  কড়া নজরদারি পুলিশের বাবুঘাটে চলছে তর্পণ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি